সালমান শাহর মৃত্যু নিয়ে এবার কি বললেন সামিরা?

নিজস্ব প্রতিবেদক | বিনোদন | ফোরপিলার্সবিডি.কম
প্রকাশিত:
সালমান শাহর মৃত্যু নিয়ে এবার কি বললেন সামিরা?

সাবেক স্বামী সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন সামিরা। বেসরকারি চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে সামিরা বলেছেন, ‘আত্মহত্যা যারা করে, তারা তো কিছু বলে করে না। এখন নীলা চৌধুরী বারবার বলেন, সামিরাকে কেন রিমান্ডে নেওয়া হয় না। একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে, সে বাচ্চার মা–বাবাকে কি আমরা উঠিয়ে নিয়ে চলে যাই? তাহলে আমাকে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হবে? ইট ইজ সুইসাইড।’

কেন এটি সুইসাইড, সেই ব্যাখ্যা নিজেই দিলেন সামিরা। বললেন, ‘ও (ইমন) মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগে তিনবার সুইসাইডের চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে জানা যাবে। ওখানে দুবারের রেকর্ড আছে। আরেক হাসপাতালে একবার আছে। তিনটাই আমার বিয়ের আগে। তিনটা ঘটনাই আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে করেছিল। আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে। আরেকবার ওর কিছু একটা হয়েছিল, সেটার জন্যও করেছিল।’

কথা প্রসঙ্গে সামিরা এ–ও বললেন, ‘একটা কথা বলতে চাই, ইমন কিন্তু ছবিতে ক্যারিয়ার করতে চায়নি। সে পড়াশোনা করতে চেয়েছিল। কিন্তু পড়াশোনা যখন এসএসসি, তখন একটা ঘটনার কারণে, এরশাদ (হুসেইন মুহম্মদ এরশাদ)–সংক্রান্ত, নীলা চৌধুরীকে নিয়ে, সেই ঘটনায় ওই সময় নীলা চৌধুরী জেলেও যান, ময়মনসিংহ কারাগারে ছিলেন। ইমন কিন্তু একদিনও মাকে দেখতে যায়নি জেলে। কেন? তখন তো ওর লাইফে আমি নাই। আমার তো ১৯৯২ সালের ২০ ডিসেম্বর বিয়ে হয়েছে। আর এই ঘটনা জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকের। ইমন কিন্তু তাঁর মাকে মা, আম্মা এসব ডাকত না। মহিলা বলে ডাকত। আমাদের সামনে অবশ্য ওভাবে বলত না। শুটিং সেটে যখন নীলা চৌধুরী যেতেন, তখন ইমন বলত, মহিলা আসছে। ডলি জহুর আন্টি একদিন সেটে থাকা অবস্থায় এমন ঘটনা ঘটেছিল। তখন বকা দিয়ে ইমনকে বলেছিল, “তুই এভাবে ডাকছিস কেন? তোর তো মা হয়।” ইমন তখন হেসে উড়িয়ে দিয়েছে।’

সামিরা আরও বললেন, ‘ইমনের মনে অনেক কষ্ট আগে থেকেই ছিল। ইমন অনেক কিছু দেখে বড় হয়েছিল, যেগুলো ওর দেখার দরকার ছিল না। এগুলো নিয়ে বাচ্চাদের হয় কি, আমরা এখন যেমন হিউম্যান সাইকোলজি নিয়ে অনেক পড়াশোনা করি, তখন তো এগুলো করতাম না। তখন আমাদের কোনো কাউন্সেলিংয়ের সুযোগও ছিল না। ছিল না রিহ্যাবিলিটিশেনরও। এখন রিহ্যাব আছে, কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে। আমরা তেমন কিছু অনুভব করলে কারও সঙ্গে আলাপ করে তা ভাঙার চেষ্টা করি, বোঝার চেষ্টা। তখন তো ইমন এসব কাউকে বলতে পারেনি। সালমান শাহ হওয়ার পর তো আরও বলতে পারেনি। যাকে বলবে, এটা নিউজ হয়ে যাবে।’

সিনেমাজগতে সালমান শাহ নামে পরিচিত হলেও নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তাঁর অস্বাভাবিক মৃত্যুর পর থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডি, র‍্যাব, পিবিআই একে একে মামলাটির তদন্ত করে। চলেছে বিচার বিভাগীয় তদন্তও। সব কটি তদন্ত প্রতিবেদনে একে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও প্রতিবার তদন্ত প্রতিবেদন জমা পড়ার পর পরিবারের আপত্তির (নারাজি) মুখে তদন্ত সংস্থা পরিবর্তন হয়।

মাত্র ২৫ বছরের জীবন পেয়েছিলেন সালমান শাহ। এই স্বল্প সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে রেখে গেছেন অসামান্য অবদান। বলা যায়, দেশের চলচ্চিত্রে ভিন্নধারার সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই। ছবিতে তাঁর উপস্থিতি মানেই ছিল নিশ্চিত সাফল্য, প্রেক্ষাগৃহে উপচে পড়া দর্শকের সরব উপস্থিতি। ছবির ব্যবসায়িক সাফল্য আর জনপ্রিয়তা—দুই–ই সমানতালে এগিয়ে নিয়ে গেছেন তিনি। অভিনয়ের স্বতন্ত্র ধারা আর ফ্যাশন সচেতনতা তাঁকে নিয়ে যায় ভিন্ন এক উচ্চতায়। এভাবে তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তিনি বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। দেখতে দেখতে তাঁর মৃত্যুর ২৬ বছর পেরিয়ে গেছে।

বিনোদন বিভাগের আরও খবর

আফরান নিশোর হাঁটু ও স্পাইনের জটিলতা, জানালেন বাস্তব অবস্থা

দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। পাশাপাশি রয়েছে মেরুদণ্ডের সমস্যাও। তবে এত দিন বিষয়টি প্রকাশ্যে জানাননি তিনি। চলতি মাসের শুরুতে এক অনুষ্ঠানে প্রথমবারের মতো নিজের শারীরিক জটিলতার কথা প্রকাশ করেন নিশো। তিনি বলেন, ‘আমাকে শারীরিকভাবে আরও ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ যাপন করতে হলে আমার হাঁটুর সার্জারি করাতে হবে।’ বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে সম্প্রতি সবার দুশ্চিন্তা কমিয়ে নিশো জানিয়েছেন, তিনি এখন অনেকটাই ভালো আছেন।

নিজের শারীরিক অবস্থা নিয়ে নিশো বলেন, ‘পা এখন মোটামুটি ভালো আছে। তবে পুরোপুরি স্বাভাবিক ও অ্যাকটিভ লাইফে ফিরতে হলে হাঁটুর লিগামেন্ট সমস্যার জন্য সার্জারি করাতে হবে। আর স্পাইনের যে সমস্যা রয়েছে, সেটার জন্য নিয়মিত থেরাপি ও এক্সারসাইজ চালিয়ে যেতে হবে। আমি প্রায়ই নিচু হয়ে বসে থাকি, বা অনেকক্ষণ একই জায়গায় বসে থাকি। এসব অভ্যাস থেকে বের হতে পারলে হয়তো একটু স্বস্তির জীবন যাপন করতে পারব।’

নিশো জানান, প্রায় সাত-আট বছর আগে নাটকের শুটিং চলাকালে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। সেখান থেকেই শুরু এই জটিলতা। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি আমার সীমাবদ্ধতা বা কষ্টের কথা সাধারণত প্রকাশ করি না। নিজেই সমাধান করার চেষ্টা করি। মানসিকভাবে কখনো ভেঙে পড়ি না, নিজেকেও ভাঙতে দিই না। সাত-আট বছর আগে কাউলায় শুটিং করতে গিয়ে বাইক দুর্ঘটনায় পড়ি। হাঁটুতে মারাত্মক আঘাত পাই। তখন চিকিৎসক আমাকে এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।’

কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে মাত্র তিন দিনের বিরতি নিতে পেরেছিলেন নিশো। এরপরই আবার শুটিংয়ে ফিরতে হয় তাকে। তিনি বলেন, ‘তখন এক মাস শুটিং বন্ধ রাখলে সেটা অনেক বড় অপরাধের মতো হতো। তাছাড়া আমি নিজেও একটু উদাসীন ছিলাম। কাজ চালিয়ে যাচ্ছিলাম, লিগামেন্টের সমস্যা থাকলেও কিছু ব্যায়াম করতাম। একসময় ভেবেছিলাম হয়তো পুরোপুরি ঠিক হয়ে গেছি।’

কিন্তু আসলে পুরোপুরি সেরে ওঠেননি তিনি। মাঝে মধ্যেই হাঁটুর সমস্যা কাবু করে ফেলে। গত কয়েক বছরে একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে নিশোকে। তিনি বলেন, ‘এই ব্যথা অনেকটা ইলেকট্রিক শকের মতো। যখন হয়, তখন হঠাৎ করে ফেলে দেয়। আশফাক নিপুনের একটি কাজের সময় এমনটা হয়েছে, অমির একটি নাটক করার সময়ও হয়েছিল। এমনকি ‘সুড়ঙ্গ’ সিনেমার পর ক্রিকেট খেলতে গিয়েও দুর্ঘটনায় পড়েছিলাম। তারপরও সব সময় মনে করেছি আমি ভালো হয়ে গেছি। সর্বশেষ কিছুদিন আগে বাসায় ছেলের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে আবারও ইনজুরড হই। সব মিলিয়ে এখন মনে হচ্ছে, বিশ্রামে থাকাটা আমার জন্য অত্যন্ত জরুরি।’

ক্যাটরিনা কাইফ কি মা হতে চলেছেন? ভাইরাল ভিডিও ঘিরে চরম জল্পনা, ভক্তদের কৌতূহল তুঙ্গে

বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে তাদের আলিবাগ ভ্রমণের মুহূর্ত ধরা পড়ে, যেখানে ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে গুজব—"ক্যাটরিনা কি মা হতে চলেছেন?"

ভিডিওটিতে দেখা যায়, ক্যাটরিনা ও ভিকি একসঙ্গে একটি নৌকায় উঠছেন। ক্যাটরিনার চলাফেরা ও তাঁর পোশাকের ধরন দেখে অনেকেই মনে করছেন তিনি হয়তো গর্ভবতী এবং নিজের 'বেবি বাম্প' ঢাকতেই এমন পোশাক বেছে নিয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত ক্যাটরিনা বা ভিকি-র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এমনকি তাঁদের পরিবারের দিক থেকেও এই গুঞ্জনের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে এই জল্পনা নিছকই অনুমানভিত্তিক এবং এমন সংবেদনশীল বিষয়ে নিশ্চিত তথ্য না জেনে মন্তব্য করা উচিত নয়।

এদিকে, গুঞ্জন আরও উস্কে দিয়েছে কিছু ভক্ত-নির্মিত ইনস্টাগ্রাম পোস্ট, যেখানে ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে তৈরি একটি এডিটেড ছবি ছড়িয়ে পড়েছে—সেখানে লেখা: “We become a family of three in 2025.” পরবর্তীতে প্রমাণ হয়, এটি ভক্তদের তৈরি একটি কল্পিত পোস্ট এবং এটি বাস্তব কোনো ঘোষণা নয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে নানা রকম গুঞ্জন উঠে এসেছে। তবে এই জুটি সবসময়েই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত রাখতেই বেশি পছন্দ করে।


এই মুহূর্তে ক্যাটরিনার গর্ভধারণ সংক্রান্ত যে সমস্ত খবর ঘুরে বেড়াচ্ছে, সেগুলো অধিকাংশই অনির্ভরযোগ্য এবং ভক্তদের জল্পনা নির্ভর। তাঁদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত এমন গুজবে কান না দেওয়াই শ্রেয় বলে মনে করছেন অনেকে।

রাশমিকা বয়স কত হলো?

দক্ষিণী সিনেমার সুপার স্টার রাশমিকা মান্দানা এখনো ৩০ বছরে পা দেননি। অল্প সময়ে চলচ্চিত্র ক্যারিয়ারে একের পর এক সফল সিনেমার সঙ্গে নাম লিখেয়েছেন এ অভিনেত্রী। বলিউড থেকে দক্ষিণী বিনোদন ভুবন দুই জায়গাতেই কাজ করে যাচ্ছেন এ তারকা।

আল্লু অর্জুন থেকে শুরু করে সালমান খান কিংবা রণবীর কাপুর, এরই মধ্যে প্রথম সারির সব বলিউড তারকাদের সঙ্গে কাজ করা ফেলেছেন এ অভিনেত্রী। আসছে ৫ এপ্রিল ২৯ বছরে পদার্পণ করবেন রাশমিকা। জন্মের মাসের শুরুতে তার নতুন উপলদ্ধি তৈরি হয়েছে।

যদিও বয়স যত বাড়ে জন্মদিন নিয়ে উপলব্ধি পাল্টায়। যদিও রাশমিকার তেমন কিছুই হয়নি। তিনি নিজেকে নিয়ে ভীষণ খুশি। এ প্রসঙ্গে রাশমিকা বলেছেন, ‘এটা আমার জন্মদিনের মাস, আমি খুবই উত্তেজিত। আমি সব সময় শুনেছি যে বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো।’

রাশমিকা আরও বলেন, ‘বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাসই হচ্ছে না যে আমি এরই মধ্যেই ২৯ বছরে পা দিয়েছি। আমি আরও একটা বছর সুস্থ, সুখী এবং নিরাপদে কাটিয়ে দিলাম! উদযাপনের জন্য যথেষ্ট কারণটা!’

বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড

পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড বায়ান প্রথমবারের মতো কনসার্ট করতে বাংলাদেশে আসছে। এই সফর দিয়ে দলটির বিশ্ব ট্যুর শুরু হবে।

বাংলাদেশ সফর নিয়ে বায়ানের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় ৩০ মার্চ। ভিডিওতে দলটির ভোকালিস্ট আসফার হুসেনকে বলতে শোনা যায়, ‘কেমন আছো বাংলাদেশ, আমাদের সফরের সঙ্গে যুক্ত হতে প্রস্তত সবাই?’ এর পরই ভিডিওটি বাংলাদেশে তাদের ভক্তদের নজর কারে।

বায়ানের ‘সফর ট্যুর’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করেছে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে ছাড়া হয়েছে টিকিটও। তবে ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি।

পাকিস্তানের সংগীত জগতের আলোচিত ব্যান্ড বায়ান। ‘দ্য সফর ট্যুর’ শিরোনামে তারা পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করবে।

তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’ ইত্যাদি।

বায়ান ব্যান্ডের সদস্য সংখ্যা : আসফার হুসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ, হায়দার আব্বাস।